রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে? ১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা

মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি সিনেমা

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১১৯৪ বার পড়া হয়েছে

মুক্তি পাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি বায়োপিক সিনেমা। ভারতের বিভিন্ন সিনেমা হলে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’। মূলত এই ছবিতে তুলে ধরা হয়ছে, একজন চা বিক্রেতা হিসেবে নিজের জীবন শুরু করে কীভাবে ভারতের প্রধানমন্ত্রী হলেন।

এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত লোকসভা নির্বাচনের আগে। কিন্তু সেই সময় নির্বাচনী বিধিভঙ্গের কারণে ছবিটি মুক্তি পায়নি। অবশেষে ২০১৯ সালের ২৪ মে মুক্তি পায় বিবেক ওবেরয় অভিনীত ছবিটি। মুক্তির প্রথম দিনেই প্রায় ২.৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।

ছবিটি পুনরায় মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক সন্দীপ সিং। পুনরায় মুক্তির কারণ হিসেবে প্রযোজক সন্দীপ এস সিং জানান, নরেন্দ্র মোদি ভারতের অন্যতম শ্র্রেষ্ঠ প্রধানমন্ত্রী। করোনার আতঙ্ক কাটিয়ে মানুষ যখন পুনরায় স্বাভাবিক জীবনে ফিরছে। দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তখন দেশের এমন মহান নায়কের বায়োপিক দেখিয়ে উদ্বুদ্ধ করার চেয়ে সিদ্ধান্ত আর কি হতে পারে! আশা করি সিনেমা হলে ছবিটি পুনরায় পুনর্জীবন লাভ করবে।

চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা গিয়েছে বলি তারকা বিবেক ওবেরয়কে , এছাড়াও বোমান ইরানি, বরখা বিস্ত সেনগুপ্ত, জরিনা ওয়াহাব, দর্শন কুমার, রাজেন্দ্র গুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ তারকা অভিনয় করেছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট