1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কারো ফরমায়েশে নয়, সংবিধান মেনেই নির্বাচন হবে: কাদের। - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

কারো ফরমায়েশে নয়, সংবিধান মেনেই নির্বাচন হবে: কাদের।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

কারো ফরমায়েশে নয়, সংবিধান মেনেই নির্বাচন হবে: কাদের।

ডেস্ক নিউজ আদালত বার্তা:১৯ এপ্রিল ২০২৩।

 

কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না, সংবিধান মেনেই নির্বাচন হবে বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যৌথসভায় তিনি বলেন, দেশি-বিদেশি যত ষড়যন্ত্র হোক না কেন আর কখনও ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে দেওয়া হবে না।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় একথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি দেশে আবারও দেশে অস্বাভাবিক সরকার আনতে চায় উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে৷ পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই৷ মার্কেটে কী আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷
সেতুমন্ত্রী বলেন, বিএনপি চায় দেশে অস্বাভাবিক সরকার আসুক। তারা কি আবারও আগুন নিয়ে খেলা শুরু করলো? আন্দোলনে ব্যর্থ হয়ে তারা শেখ হাসিনাকে হঠানোর জন্য উঠেপড়ে লেগেছে।

ওবায়দুল কাদের বলেন, কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না। সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে দেশে নিজেদের কোনও মানবাধিকার নেই, তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে? সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনও দেশের ফরমায়েশি আমরা গ্রহণ করবো না। এ দেশের গণতন্ত্র যেভাবে চলছে, সে হিসেবে আমরা এগিয়ে যাবো। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট