শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

শরীরে প্রচণ্ড দুর্গন্ধ? এটি মারাত্মক যেসব রোগের উপসর্গ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

 

শরীরে প্রচণ্ড দুর্গন্ধ? এটি মারাত্মক যেসব রোগের উপসর্গ।
ডেস্ক নিউজ আদালত বার্তা : ৬ জুন ২০২৩।

 

শরীরে প্রচণ্ড দুর্গন্ধ? এটি মারাত্মক যেসব রোগের উপসর্গ মারাত্মক রোগ বাসা বাঁধছে শরীরে। অথচ অনেকেই সেই রোগের উপসর্গ ঠিকমতো বুঝতে পারেন না। শরীরের দুর্গন্ধই কিন্তু সেই রোগের জানান দেয়।

শরীরে প্রচণ্ড দুর্গন্ধের জেরে প্রায়ই নানা অভিযোগ শুনতে হয় বাড়িতে। বাইরে বেরোতে গেলেও বেশ সতর্ক থাকেন। ভালো করে সুগন্ধি মাখেন। কিন্তু এই দুর্গন্ধের কারণ কিছু মারাত্মক রোগও হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শরীরের দুর্গন্ধ মারাত্মক যেসব রোগের উপসর্গ—
লিভারের সমস্যা: শরীরে বিকট দুর্গন্ধের বড় কারণ হতে পারে লিভারের সমস্যা। লিভারে ফ্যাট জমলে এমন দুর্গন্ধের আশঙ্কা থাকে। আবার লিভারের কোনো বড় রোগ থেকেও হতে পারে দুর্গন্ধের সমস্যা।
কিডনির সমস্যা: কিডনির সমস্যা মূত্রনালিতে জ্বালা বা ব্যথা না হলে আমরা বুঝতে পারি না। গোপনে কিডনিতে বড় রোই বাসা বাঁধতে পারে। আর সে রোগের একটা বড় উপসর্গ শরীরের দুর্গন্ধ।
থাইরয়েডের অতি সক্রিয়তা: থাইরয়েড অতি সক্রিয় হলেও কিন্তু শরীরে দুর্গন্ধ হয়। থাইরয়েডের সমস্যা বেশ মাথাচাড়া না দিলে অনেকেই তা খেয়াল করেন না। অথচ শরীরের দুর্গন্ধ জানান দেয় এমন একটি বড় রোগের কথা।
ডায়াবেটিস: ডায়াবেটিসের সমস্যা থেকেও শরীরে দুর্গন্ধ হতে পারে। বিজ্ঞানীদের কথায়, ডায়াবেটিস দেখা দিলে তার হাত ধরে আরও নানা রোগ বাসা বাঁধে। ফলে‌ শরীরে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা যথেষ্ট বেশি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট