1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দূর হলো তাপপ্রবাহ, ২ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে - আদালত বার্তা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক।

দূর হলো তাপপ্রবাহ, ২ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

দূর হলো তাপপ্রবাহ, ২ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৮ জুন ২০২৩
দূর হলো তাপপ্রবাহ, ২ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে
সারাদেশে বৃষ্টি বেড়ে যাওয়ায় গত কিছুদিন ধরে চলা তাপপ্রবাহ দূর হয়েছে। সোমবারও সারাদেশে, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৯ মে শুরু হয়েছিল তাপপ্রবাহ। সেটি চলে টানা ১০ জুন পর্যন্ত। একদিন বিরতি দিয়ে ফের দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় তাপপ্রবাহ। যা দূর হলো রোববার (১৮ জুন)। এসময়েও উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তীব্র হয় তাপপ্রবাহ।
রোববার (১৮ জুন) আষাঢ় মাসের ৪ তারিখ। আষাঢ় শুরু হওয়ার আগেই দেশে বর্ষার (দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে) বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল সিলেট অঞ্চলে। রাজশাহী, রংপুর, খুলনা অঞ্চলে বৃষ্টি ছিল কম। এতে একই সঙ্গে দেশে ভারী বৃষ্টির সঙ্গে বইছিল তাপপ্রবাহ।
গতকাল থেকে বৃষ্টি বেড়েছে। ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। ভ্যাপসা গরমে অস্বস্তি অনেকটাই দূর হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। যেখানে দু-দিন আগেও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অন‌্যদিকে শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। এছাড়া সিলেটে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার বিকাল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এরও বেশি) বর্ষণ হতে পারে।
রোববার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট