বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
নেপালে হঠাৎ প্রলয়ংকরী বন্যা: বৃষ্টি ছাড়াই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কী? জীবনের অমোঘ চক্র: দোলনা থেকে শূন্যতায় ফেরার এক নিখুঁত প্রতিচ্ছবি এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না প্রযুক্তির সুবিধার পাশাপাশি রয়েছে গুরুতর ঝুঁকি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রয়োজন মানবিক বিবেচনা ও বিশেষজ্ঞের পরামর্শ প্রশ্ন করা সাংবাদিকের পেশাগত অধিকার: রাজনৈতিক মতাদর্শ ফৌজদারি অপরাধ নয় বাংলাদেশ কি সত্যিই গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পেরেছে?  রাজনৈতিক বিভাজন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রতিহিংসার রাজনীতির অন্তরালে সংকট—উত্তরণের পথ কোনটি? ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবীর জীবনাদর্শে শান্তি, মানবতা ও ন্যায়ের আহ্বান ১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ

বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত আসবে ইইউর উচ্চ পর্যায় থেকে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত আসবে ইইউর উচ্চ পর্যায় থেকে
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১১ জুলাই ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ পাঠানো হবে কি না, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায় থেকে সেই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধিদলের প্রধান রিকার্ডো সেলোরি।

আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রিকার্ডো সেলোরি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটি সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান জানান, তারা আগামী ভোটের পরিবেশ নিয়ে নানা পক্ষের সঙ্গে কথা বলছেন। তারা যা দেখলেন সেটি জানানো হবে। তবে সরকার তাদের আন্তরিকভাবে গ্রহণ করেছে।

সকাল ১১টায় ইইউ প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে বসে। প্রায় ঘণ্টাখানেকের মতো বৈঠক করার পর বেরিয়ে আসেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট