1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সিভিল ও পুলিশ প্রশাসনের প্রতি বিএনপির বার্তা - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

সিভিল ও পুলিশ প্রশাসনের প্রতি বিএনপির বার্তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

সিভিল ও পুলিশ প্রশাসনের প্রতি বিএনপির বার্তা
নিউজ ডেস্ক আদালত বার্তা :২৫ জুলাই ২০২৩।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাকরি সুরক্ষিত রাখার নিশ্চয়তা দিয়েছেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি সুরক্ষিত রাখবে। তাদের বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না বা কাউকেই তা করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে এক বিবৃতিতে এ কথা জানান তিনি। রাজধানীর গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার পরই এমন বিবৃতি দিল দলটি।
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের শাসন আমলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, এমনকি জেল-জরিমানার মতো পরিস্থিতির শিকার হতে হবে—এমন প্রচারণা নজরে আসার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া কথা জানায় বিএনপি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জনগণের সমর্থনে যদি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কার্মচারীর চাকরির সুরক্ষা নিশ্চিত করা হবে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না বা কাউকেই তা করতে দেওয়া হবে না। গত ১৫ বছর যেসব কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর প্রদান, দীর্ঘদিন ওএসডি রাখা এবং পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, তাদের প্রতিও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ‘

বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী যেসব কর্তৃপক্ষের আদেশে কিংবা চাপে পড়ে বিতর্কিত কাজ করতে বাধ্য হয়েছেন, যা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অন্যায়, অবৈধ ও বেআইনি বলে পরিগণিত হবে, সেসব কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে বিএনপির আহ্বান হলো—এখন থেকে তারা যদি আর এ ধরনের অন্যায়, অবৈধ ও বেআইনি কোনো কাজ না করেন, তাহলে তাদের আগের ভূমিকা সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে। ’

মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা (আচরণ) বিধি ১৯৭৯ উল্লেখ করে বলেন, ‘এই বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেবল আইনানুগ আদেশ ও নির্দেশ মেনে চলতে বাধ্য। কিন্তু বেআইনি আদেশ মানা বা বাস্তবায়নে বাধ্য নন। এ দেশের সন্তান হিসেবেও দেশে আইনের শাসন সমুন্নত রাখা আমাদের সবার কর্তব্য। ’
তিনি বলেন, ‘বিএনপি একান্তভাবেই প্রত্যাশা করে, সরকারি কর্মকর্তা-কার্মচারীরা কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে কাজ না করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবেন। ’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট