বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

পুলিশের কাজে বাধার অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৫২৬ বার পড়া হয়েছে

পুলিশের কাজে বাধার অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৩ আগস্ট, ২০২৩
পুলিশের কাজে বাধার অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা
পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজে বাধা দেয়ায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
হারুন বলেন, ‘পুলিশকে সহায়তা করা সকল নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেয়ার পর নুরের উচিৎ ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি।’
তিনি বলেন, ‘এতকিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি। তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।’
মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘ফেসবুক লাইভে তিনি যে পুলিশকে গালিগালাজ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা দিয়েছেন, আমরা মনে করি এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট