মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন? রাজনীতিঅবৈধ আদেশে হয়েছিল গণভোট, সাংবিধানিক ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বক্তব্যের ভাষা ও রাজনীতির সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আমরা?

এক শর্তে সংলাপে যাবে বিএনপি।

  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

এক শর্তে সংলাপে যাবে বিএনপি।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ১১ অক্টোবর, ২০২৩।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে শুরু থেকে দিধাদ্বন্দ্বে ছিল বিএনপি। তবে দলটি এখন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে এক শর্তে রাজি হয়েছে। তারা কেবল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে আলোচনার শর্তে সংলাপে বসতে চায়।

বুধবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে যেকোনো সংলাপের জন্য বিএনপি প্রস্তুত।

দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে, সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন দাবি করে তিনি বলেন, ইচ্ছাকৃত ভুল চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

খালেদা জিয়ার কিছু হলে তীব্র জনরোষের স্বীকার হতে হবে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আইনের নামে যা করছে সরকার, তা বেআইনি।

বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।
এ সময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাকে বাড়ি থেকে ডাকাতের মতো গ্রেপ্তার করা হয়েছে। যেভাবে তাকে গ্রেপ্তার করেছে, তাতে প্রমাণ করে আগের মতোই একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার।

আরও অনেক নেতাকে জামিনের পরও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews