মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান—উপজেলা পর্যায়ে ‘উদ্যোগ’ কর্মসূচি বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরের অভিযোগের ঘটনায় ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয় ট্রেনে চালু হতেই স্টারলিংক ডিভাইস চুরি ছয় মাসে চার আন্তঃনগর ট্রেনে মূল্যবান সরঞ্জাম উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ নভেম্বর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৫০ বার পড়া হয়েছে

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ নভেম্বর
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৭ অক্টোবর, ২০২৩

দেশের অধস্তন আদালতে প্রাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছে আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।

বার কাউন্সিলের চেয়ারম্যান জানান, সম্প্রতি বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষা এবং ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

চলতি সপ্তাহের মধ্যে এ বিষয়ে বার কাউন্সিল থেকে নোটিশ জারি করা হবে। এবারের পরীক্ষায় প্রায় ৪০ হাজার আইন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলেও বার কাউন্সিল থেকে জানা গেছে।

মূলত তিন ধাপের নৈবর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট