মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

হঠাৎ বিএনপির আন্দোলন নিয়ে সুর পাল্টালেন মার্কিন মুখপাত্র।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫১৬ বার পড়া হয়েছে

হঠাৎ বিএনপির আন্দোলন নিয়ে সুর পাল্টালেন মার্কিন মুখপাত্র।

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৭ নভেম্বর ২০২৩।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী প্রেস সেক্রেটারি বেদান্ত প্যাটেল বলেছেন, বিএনপির হরতাল-অবরোধে চলমান স/হিংসতা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসব ঘটনা পর্যবেক্ষণ করছে। সোমবার (৬ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাড়িতে হা/মলা ও পুলিশকে হ/ত্যা করে স/হিংসতা শুরু করে বিএনপি নেতারা। এরই ধারাবাহিকতায় বিএনপি লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে অবরোধকারীরা অনেক গাড়িতে আ/গুন দিয়েছে এবং পরিবহন শ্রমিকদের পুড়িয়ে মা/রা হয়েছে। অগ্নিসংযোগসহ স/হিংসতার ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী সরাসরি জড়িত বলে ইতিমধ্যে প্রমাণ পেয়েছে পুলিশ।

সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক স/হিংসতা গ্রহণযোগ্য নয়। এসব ঘটনাকে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। পাশাপাশি, প্যাটেল আরও বলেছেন যে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। যে কোনো স/হিংসতার ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই। সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে নিয়মিত কাজ করছি। আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, বাংলাদেশের মানুষের মঙ্গল কাজ করার।

বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সেক্রেটারি মুশফিক ফজল আনসারী বিএনপির পক্ষে প্রশ্ন করলেও বেদান্ত সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ওয়াশিংটন সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব দলের সঙ্গে কাজ করছে।

বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। আমরা কোনো দলের পক্ষ নিচ্ছি না। এই মুহূর্তে আমরা আসন্ন জানুয়ারির নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সরকার, বিরোধীদলীয় নেতা, সুশীল সমাজসহ সব দলের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করছি; যাতে বাংলাদেশের মানুষ উপকৃত হয়।

যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছে। এ সংবাদ ব্রিফিংয়ে দেশের মানুষের স্বার্থে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এদিকে সোমবার (৬ নভেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানায়নি কোনো পক্ষই।

এর আগে, ৩ নভেম্বর পিটার হাস রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন। তাদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

এছাড়া গত ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক স/হিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে নিঃশর্ত সংলাপের আহ্বানও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট