মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ।

অর্ধশত নেতা যোগ দিলেন তৃ. বিএনপিতে, নির্বাচন অংশ নেওয়া নিয়ে নতুন ঘোষনা

  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

অর্ধশত নেতা যোগ দিলেন তৃ. বিএনপিতে, নির্বাচন অংশ নেওয়া নিয়ে নতুন ঘোষনা

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৮ নভেম্বর ২০২৩।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তৃণমূল বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে দলে যোগদানকারীদের মধ্যে কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবী রয়েছেন।

যোগদান অনুষ্ঠান শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেন তৃণমূল বিএনপি চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল বিএনপির প্রত্যেক সদস্যই দলের নেতা।

আমরা সকল নেতাকর্মীদের মতামত শুনব, নির্বাচনের প্রস্তুতি নেব। আশা করছি, আগামী নির্বাচনে তিন’শ’ আসনেই প্রার্থী দেব। প্রতিটি আসনে তৃণমূল বিএনপির একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জয়ের পর তারা সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন।

তিনি আরও বলেন, গত ১৯ সেপ্টেম্বর আমাদের জাতীয় কাউন্সিল হয়েছে, আজ ৮ নভেম্বর অনেক নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। এটাই প্রমাণ করে বাংলার মানুষ নতুন ধরনের রাজনীতি দেখতে চায়। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজ রাজপথে বিক্ষোভ করছেন শ্রমিকরা। নির্বাচন সামনে থাকায় আমরা আশা করি নির্বাচন কমিশন তাদের ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করে সমানতালে খেলার ক্ষেত্র তৈরি করবে।

জনগণ ভোট দেবে। আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না, সেটি লগি-বইঠা দিয়ে হত্যা হোক কিংবা পেট্রলবোমা দিয়ে হত্যা হোক।
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, তৃণমূল বিএনপিই হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিএনপি কোনো প্রাইভেট লিমিটেড কম্পানি হবে না। এটা হবে জনগণের দল, জনবান্ধন দল।

বিএনপির সাবেক এই নেতা বলেন, ‘বিএনপির অনেক নেতাকে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হচ্ছে। পুলিশ অনেক নেতার নামে মামলা করছে। আমরা আমাদের সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু যারা দল (বিএনপি) করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়।’

তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কেএ জাহাঙ্গীর মজমাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং প্রধান সালাম মাহমুদ। সঞ্চালনা করেন তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আনাস আলী খান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews