বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

ঢাকার ২০ আসনে ২২৯ মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

ঢাকার ২০ আসনে ২২৯ মনোনয়নপত্র জমা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০১ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে রাজধানী ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২৯ প্রার্থী। বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-২ আসনে। এ আসনে মাত্র পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সর্বোচ্চ ২১টি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৫ আসনে। এর পরে আছে ঢাকা-১৪ ও ঢাকা-১৮ আসন। এই দুই আসনে ১৬ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নভেম্বরে নির্যাতনের শিকার ১৯১ নারী-শিশু

এ ছাড়া ঢাকা-১ আসনে ১০ জন, ঢাকা-৩ আসনে ৯ জন, ঢাকা-৪ আসনে ১৩ জন, ঢাকা-৬ আসনে ১১ জন, ঢাকা-৭ আসনে ১১ জন, ঢাকা-৮ আসনে ১৪ জন, ঢাকা-৯ আসনে ১৩, ঢাকা-১০ আসনে ১১ জন, ঢাকা-১১ আসনে ১০ জন, ঢাকা-১২ আসনে ৮ জন, ঢাকা-১৩ আসনে ১১ জন, ঢাকা-১৫ আসনে ৮ জন, ঢাকা-১৬ আসনে ৭ জন, ঢাকা-১৭ আসনে ১৩ জন, ঢাকা-১৯ আসনে ১৩ এবং ঢাকা-২০ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জামা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট