বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
আইন সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইনুর রায়ে কী বার্তা? ফাঁসি হলো না কেন—আইন, রাজনীতি ও বিচারিক যুক্তির বিশ্লেষণ খেলাপি ঋণ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি: মূল টাকা পরিশোধেই মিলবে দায়মুক্তির সুযোগ বাংলা কিউআর লেনদেনে নতুন নীতিমালা: এমডিআর সর্বনিম্ন ১% নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন সাময়িক কার্ড ইস্যু বন্ধের নির্দেশ আদালত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি’—বিচারব্যবস্থা নিয়ে সাদ্দাম হোসেনের তীব্র সমালোচনা রহস্যময় ‘সাদা পতাকা’: নিরাপত্তা শঙ্কা ও অশান্তির ইঙ্গিত মুক্তিযুদ্ধ ও ‘জুলাই যুদ্ধ’ তুলনা নিয়ে বিতর্ক: আক্তার হোসেনের বক্তব্যে নিন্দার ঝড় পাকিস্তানপন্থিদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার অন্যায় বিচার ও ইতিহাসের পুনর্মূল্যায়ন: হাসানুল হক ইনুর বক্তব্যের প্রেক্ষিত বিশ্লেষণ

এবারের ভোটে কোন দলের কত প্রার্থী

  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

এবারের ভোটে কোন দলের কত প্রার্থী
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০১ ডিসেম্বর ২০২৩
এবারের ভোটে কোন দলের কত প্রার্থী

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের কতজন প্রার্থী ভোটের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তার পরিসংখ্যান জানিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ২৯৮, জাতীয় পার্টির ২৮৬, তৃণমূল বিএনপির ১৫১, জাসদ ৯১, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, ইসলামী ঐক্যজোট ৪৫, জাকের পার্টি ২১৮, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, কংগ্রেস ১১৬ এবং ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন।
‘বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতা ও ৩০ সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন’
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, ৩০০ সংসদীয় আসনের জন্য দুই হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেখানে মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।
এবারের নির্বাচনে ৩০টি দল অংশ নিলেও বৃহৎ দল বিএনপিসহ ১৪টি নিবন্ধিত দল অংশ নিচ্ছে না। বিএনপি ছাড়া অন্য দলগুলো হলো- এলডিপি, খেলাফত মজলিস, সিপিবি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল -বাংলাদেশ জাসদ, জেএসডি (রব), বাসদ, বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), গণফোরাম এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ (গাভী)।
নির্বাচনে অংশ নিচ্ছে না নিবন্ধিত যেসব দল
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই-বাছাই করবেন। তবে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আগামী ১৭ পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। এছাড়া প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews