1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
১০ ডিসেম্বর বায়তুল মোকাররমে আ.লীগের সমাবেশ হচ্ছে না: ওবায়দুল কাদের। - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

১০ ডিসেম্বর বায়তুল মোকাররমে আ.লীগের সমাবেশ হচ্ছে না: ওবায়দুল কাদের।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

১০ ডিসেম্বর বায়তুল মোকাররমে আ.লীগের সমাবেশ হচ্ছে না: ওবায়দুল কাদের।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ৫ ডিসেম্বর ২০২৩। 

১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে রাজধানীতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না। নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন গ্রহণ না করায় ভেতরে এ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামে শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনি বিধির বাইরে আমরা যেতে চাই না।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে শেখ হাসিনার সংগ্রাম বৃথা যাবে না। এ দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয়, জটিল পথ। সাম্প্রদায়িক, জঙ্গিবাদী অপশক্তি- এরা গণতন্ত্রকে সমর্থন করে না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট