1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করছেন শেখ হাসিনা - আদালত বার্তা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করছেন শেখ হাসিনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করছেন শেখ হাসিনা
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃডিসেম্বর ২৭, ২০২৩
আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করছেন শেখ হাসিনা
ইশতেহার ঘোষণা করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ইশতেহার দিচ্ছে আওয়ামী লীগ।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি শুরু হয়।

শুরুতে স্বাগত বক্তব্য দেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। পরে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, কূটনীতিক, বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষক দল উপস্থিত হয়েছেন।

এবারে ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ।

নবম সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করার পর টানা তিন মেয়াদ ধরে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করে আসছে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনের আগে ‘দিনবদলের সনদ’ স্লোগানে তাদের ইশতেহারে ছিল ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকারে ইশতেহার ঘোষণা করে দলটি। শিরোনাম ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারের শিরোনাম ছিল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। লক্ষ্য ছিল ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়া।

এবার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের জন্য ভোটের লড়াইয়ে নামার অনেক আগেই ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ নামে নির্বাচনী স্লোগান ঠিক করে আওয়ামী লীগ।
এবারে ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট