সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Title :
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

অনেক বাধা বিপত্তির মধ্যেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে: শেখ হাসিনা

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

অনেক বাধা বিপত্তির মধ্যেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে: শেখ হাসিনা

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ ৭ডিসেম্বর ২০২৪

অনেক বাধা বিপত্তির মধ্যেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে’ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি দেশের মানুষের কল্যাণ চায় না, গণতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস নৈরাজ্য করছে।’

রবিবার সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘অনেক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটাই বড়।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ভোটের পক্ষে থাকার কথা নয়। তাদের উৎত্থান সন্ত্রাসের মাধ্যমে। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। নৌকার জয় হবে। জনগণের আস্থা অর্জনে সক্ষম আওয়ামী লীগ।’

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘নিজ ঘরে ক্ষমতার জন্য যারা সন্ত্রাস করে তারা জনগণের রাজনীতি করে না।’

‘গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করণীয় তা করেছে আওয়ামী লীগ সরকার’ বলেন দলটির সভাপতি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট