মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন? রাজনীতিঅবৈধ আদেশে হয়েছিল গণভোট, সাংবিধানিক ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বক্তব্যের ভাষা ও রাজনীতির সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আমরা? বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ডা. মাহারাং বেলোচ: বেলুচ আন্দোলনের প্রতীক, নাকি রাষ্ট্রের চোখে বিতর্কিত নেতা? স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা নিষেধাজ্ঞার প্রস্তাব জামায়াতের

নাশকতা মামলায় জামায়াতের আমিরসহ ১৮৬ জনের বিচার শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ১০৭৭ বার পড়া হয়েছে

নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিচার শুরু হয়েছে। মামলাটি রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা হয়েছিলো। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।

আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, শেখ মো. রোকন রেজা প্রমুখ আইনজীবী অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. নেছার উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া, ডা. সামিউল হক ফারুকী, জামায়াতে ইসলামীর রোকন ডা. টিএম জাফর উল্লাহ, বুয়েট ছাত্র শিবিরের সাবেক সভাপতি মইনুল ইসলাম, সেক্রেটারি জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কেআইএম ইকবাল, আবু হুসাইন, হোসনে মোবারক প্রমুখ।

রাজধানীর মতিঝিল এলাকায় সরকার বিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ এবং বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মতিঝিল থানার এসআই রফিকুল হাসান ৬৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৩০ এপ্রিল মতিঝিল থানার এসআই খন্দকার জাহিদ আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews