1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মির্জা ফখরুল-রিজভীর ওপর বিরক্ত বিএনপির নেতা-কর্মীরা - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

মির্জা ফখরুল-রিজভীর ওপর বিরক্ত বিএনপির নেতা-কর্মীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

মির্জা ফখরুল-রিজভীর ওপর বিরক্ত বিএনপির নেতা-কর্মীরা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৫ মার্চ ২০২৪

চলমান রাজনীতিতে কোনো ইস্যু নিয়েই রাজপথে সরব নেই বিএনপি। রাজপথে প্রতিবাদের চেয়ে প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন মির্জা ফখরুল ও রিজভীরা। আর এতে বিএনপির তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের নেতা-কর্মীরা তাদের প্রতি চরম বিরক্ত।

বর্তমানে দলের নীতি নির্ধারকদের উদ্দেশে নেতা-কর্মীরা বলেন, পারলে রাজপথে নেমে প্রতিবাদ করুন না হয় নীরব থাকুন অথবা অসুস্থতার অজুহাত দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিন।

বিএনপির একাধিক তৃণমূল নেতা বলেন, দেশে চলমান নানা ইস্যুতে বিএনপি কোনো ভূমিকাই রাখতে পারছে না। এমনকি তাদের ডাকে তৃণমূল নেতা-কর্মীরাও সাড়া দিচ্ছেন না।

তাদের মতে, মির্জা ফখরুলসহ শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের ঘরমুখী রাজনীতির কারণেই বিএনপি জনগণের কাছে অভিযোগকারী দল হিসেবেই পরিণত হয়েছে। বিদেশিদের কাছে বারবার ধরনা দেয়ার কারণে দলের যৎসামান্য যে ইমেজ রয়েছে, তাও নষ্ট হচ্ছে। বিএনপিকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে জনগণ।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের সিনিয়র দায়িত্বশীল এক নেতা বলেন, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুলকে সাহস করে রাজপথে নামতে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, মহাসচিবের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তারেক রহমান। তার মতে, বিএনপি নেতাদের রাজপথে নামার সাহস নেই। ইতিপূর্বে একাধিকবার দলীয় কোন্দলের কারণে মাঠে নেমে গণরোষে পড়েছেন মহাসচিব ফখরুল এবং দপ্তর সম্পাদক রিজভী।

এদিকে মির্জা ফখরুলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তারেক রহমানের তিরস্কারের বিষয়টি কানে তুলছেন না ফখরুল। কেননা দূর দেশ থেকে নির্দেশ দেয়া সহজ, কিন্তু সেটি পালন করা কঠিন।

এছাড়া খালেদা জিয়া যতদিন চাইবেন ততদিন মহাসচিব থাকবেন মির্জা ফখরুল। তারেক রহমানের এমন বক্তব্য তার রাজনৈতিক জীবনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করছেন মির্জা ফখরুল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট