শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
জুলাইয়ের চেতনা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী গবেষণায় চৌর্যবৃত্তি ও অনিয়ম: বাংলাদেশের উচ্চশিক্ষায় আস্থার সংকট জুলাই আন্দোলনের হত্যা মামলা: পিবিআইয়ের অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত, ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১ আগস্ট ২০২৬ পাঁচ রুটে মনোরেল পরিকল্পনা: সমীক্ষার দায়িত্বে বুয়েট, ২০২৯ সালের মধ্যে দুই রুট চালুর লক্ষ্য আইনের রক্ষকরাই এখন ঝুঁকিতে: পুলিশ সদস্যদের ওপর ধারাবাহিক হামলায় উদ্বেগ বাড়ছে নগর উন্নয়নে আইন সংস্কারে উচ্চপর্যায়ের কমিটি: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী হবিগঞ্জে নাসীরুদ্দীন, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদলের হত্যাচেষ্টা মামলা

শপথ নিলেন আওয়ামী লীগের দুই এমপি

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১১৬৫ বার পড়া হয়েছে
ছবি- জাতীয় সংসদ

শপথ নিয়েছেন উপনির্বাচনে জয়ী ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ সংসদ সদস্য (এমপি) মো. আনোয়ার হোসেন হেলাল।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে দুই সাংসদ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গেল ৬ মে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ১৭ অক্টোবর এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট