রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুর সংখ্যা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুর সংখ্যা।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ই মে ২০২৪

ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুর সংখ্যা
পার্শ্ববতী দেশ ভারতে সংখ্যালঘু জনসংখ্যা বেড়েছে, আর হিন্দুদের সংখ্যা কমছে। দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালীন একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। এতে দেখা গেছে, ভারতে হিন্দুদের সংখ্যা ৮ শতাংশ কমেছে।

বুধবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে ও দি ইকোনোমিক টাইমস।

ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টারের (ইএসি-পিএম) একটি সমীক্ষায় দেখা গেছে, ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের (সনাতন) জনসংখ্যার হার ৭ ধশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে, যেখানে বেশ কয়েকটি প্রতিবেশী দেশে তাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জনসংখ্যা বেশ বেড়েছে।

ভারতে হিন্দুদের সংখ্যা কমলেও বেঁড়েছে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও শিখসহ সংখ্যালঘুদের অংশ। তবে জনসংখ্যার মিশ্রণে জৈন ও ফার্সিদের সংখ্যা হ্রাস পেয়েছে।

১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৪৩ দশমিক ১৫ শতাংশ, খ্রিস্টান বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ, শিখ বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ এবং বৌদ্ধদের সংখ্যা কিছুটা বেড়েছে।

ইএসি-পিএম সমীক্ষা অনুসারে দেখা গেছে, ভারতের জনসংখ্যায় হিন্দুদের অংশ ১৯৫০ সালে ৮৪ শতাংশ থেকে কমে ২০১৫ সালে ৭৮ শতাংশ হয়েছে, আর যেখানে মুসলমানদের সংখ্যা একই সময়কালে (৬৫ বছরের) ৯ দশমিক ৮৪ শতাংশ থেকে বেঁড়ে ১৪ দশমিক ০৯ শতাংশতে দাঁড়িয়েছে।

ভারতে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হ্রাস ৭ দশমিক ৮ শতাংশ নিকটবর্তী প্রতিবেশীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উল্লেখযোগ্য হ্রাস, মিয়ানমারের ঠিক পরেই অবস্থান।

ভারতে সংখ্যালঘুরা বেশ সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, অনেক উন্নতি করেছে বলেও এই রিপোর্টে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট