শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় বা প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় বা প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা

সম্পাদকীয় 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ২২মে ২০২৪

 

” আজ বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় বা প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা । মহামতি গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বোধিজ্ঞান লাভের স্মৃতি বিজড়িত আজকের শুভ বুদ্ধ পূর্নিমা।
আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এই পূর্নিমা
তিথিতে মহা মানব গৌতম বুদ্ধ জন্মে ছিলেন নেপালের লুম্বিনী কাননে।
এ তিথিতে তিনি বোধিজ্ঞান লাভ করেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধ গয়ায়।আবার এ তিথিতে তিনি মৃত্যু বরণ করেন। এ কারনেই বলা হয় ত্রি – স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্নিমা। এছাড়া এ পুর্নিমাকে বৈশাখী পূর্নিমা ও বলা হয়।
এ তিনটি বিশেষ ঘটনা বুদ্ধ পূর্নিমার তাৎপর্য বহন করে।

বুদ্ধ পূর্নিমা শুধু কোন জাতি,গোষ্ঠী , সম্প্রদায় কিংবা বিশ্ব বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য নয়, এটি সমগ্র বিশ্বের মুক্তিকামী ও মানবতাবাদী মানুষের জন্য। কারণ তিনি অহিংসার বাণী
প্রচার করেছেন।তিনি আজীবন সাম্য ও মৈত্রীর কথা বলেছেন। তাঁর এই অমিয় বাণী আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মুল্যবোধের অবক্ষয় রোধ, ধর্ম – বর্ন জাতিতে হানাহানি রোধ সহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় সমভাবে প্রযোজ্য বলে আমি মনে করি।
বুদ্ধ বলেছেন –‘জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার,
মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা৷ কর্মের ব্যাপার।”
শান্তি ও সম্প্রীতি আর সুন্দর সমাজ বিনির্মানে বুদ্ধের শিক্ষা অনুসরণ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্ব জীবের সুখ শান্তি ও মঙ্গল প্রতিষ্ঠায় এ ধর্ম।
অতএব বিশ্বের সর্ব জীবের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত হোক।

সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে আবহমানকাল ধরে ধর্ম যার যার উৎসব সবার। অর্থাৎ আমরা সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে বিভিন্ন উৎসব গুলো অত্যন্ত আনন্দের সাথে
পালন করে থাকি, চলুন সকলে মিলে মৈত্রী ভাব নিয়ে আজকের এই মঙ্গলময় উৎসব পালন করে।
বুদ্ধ ধর্ম মানবতার ধর্ম তাই সমগ্র বিশ্বে এ উৎসব পালন করা হয়।জাতিসংঘ এ মহান বুদ্ধ পুর্নিমাকে গুরুত্ব দিয়েছেন মর্যাদার আসনে।
এই শুভ পুর্নিমায় এই দিনে সবার কাছে — দূরে থাকা সকল আত্বীয় – স্বজন, ও বন্ধুদের জানাই মৈত্রীময় শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালবাসা।। 
জগতের সকল প্রানী সুখী হোক।
সাধু সাধু সাধু  (২৫৬৭ বুদ্ধ বর্ষ)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট