1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার  - আদালত বার্তা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার 

এডভোকেট রাবেয়া হক, বিশেষ প্রতিবেদন,আদালত বার্তাঃ২৫ মে ২০২৪।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজার কে জানার জন্য  ভ্রমণ পিপাসু যেন আকাঙ্ক্ষার শেষ নেই।এই দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কিছু উল্লেখযোগ্য স্থানের বিবরণ  

কক্সবাজার (পালংকী): বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত (১৫৫ বা ১২০ কি.মি.)। নাফ নদী বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের আরাকান অঞ্চলকে বিভক্ত করেছে। [উল্লেখ্য, নাফ নদী মিয়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর তীরে অবস্থিত।] সেন্ট মার্টিন দ্বীপ (৮ বর্গ কি.মি.) বাংলাদেশের একমাত্র সামুদ্রিক ‘প্রবল দ্বীপ’ (Coral Island) এবং সেন্টমার্টিনের ‘ছেঁড়া দ্বীপ’ বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান। সেন্টমার্টিন টেকনাফ সমুদ্র উপকূল হতে ৯ কি.মি. দক্ষিনে নাফ নদীর মুখে অবস্থিত। টেকনাফ থেকে সেন্টমার্টিন চলাচলকারী জাহাজ হলো কেয়ারই জিন্দাবাদ। সেন্টমার্টিন দ্বীপে পাওয়া যায় অলিভ টার্টল, গ্রিন টার্টল ও হকসিবল প্রজাতির কচ্ছপ। ছেঁড়া দ্বীপ (৩ বর্গ কি.মি.) জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু ভাটার সময় সেন্টমার্টিন হতে পায়ে হেঁটে দ্বীপটিতে যাওয়া যায়। ৪ জানুয়ারি, ২০২২ সালে সেন্টমার্টিন এবং এর আশেপাশের ১ হাজার ৭৪৩ বর্গ কি.মি. এলাকাকে ‘মেরিন প্রটেক্টেড এরিয়া’ (Marine Protected Area – MPA) ঘোষণা করা হয়।

কুতুবদিয়া, মাতারবাড়ি, মহেশখালী, সোনাদিয়া, শাহ পরীর দ্বীপ এবং সেন্টমার্টিন দ্বীপ (নারিকেল জিঞ্জিরা/ দারুচিনি দ্বীপ) কক্সবাজারের প্রধান দ্বীপ। কুতুবদিয়া দ্বীপে রাতে নৌ চলাচলের সুবিধার জন্য বাতিঘর আছে। মাতারবাড়ি দ্বীপ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে আদিনাথ মন্দির অবস্থিত। ৭ বর্গ কি.মি. দীর্ঘ সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে। ২০০১ সালে চকোরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও ডুলাহাজরা সাফারি পার্ক নির্মাণ করা হয়। ১৯৬৫ সালে রামুতে বাণিজ্যিকভাবে রাবার চাষ শুরু হয়। কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে শীতল পানির ঝর্ণা এবং ঝিলংজায় এলিফ্যান্ট পয়েন্ট ও ১ম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত। চাকমা, তঞ্চঙ্গ্যা, রাখাইন কক্সবাজারে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট