মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই একসঙ্গে দুই পেশা: সরাইল থানার ওসির বিরুদ্ধে আইনজীবী সমিতির শোকজ

অনলাইন কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন বার্তা

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে

অনলাইন কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন বার্তা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৮ সেপ্টেম্বর ২০২৪

অনলাইন কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন বার্তা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার ই-রিটার্ন সিস্টেম আপগ্রেড করেছে এবং আগামীকাল, ৯ সেপ্টেম্বর থেকে নতুন করে অনলাইন কর রিটার্ন দাখিলের সুবিধা শুরু হবে।

এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের লক্ষ্য হলো কর ব্যবস্থাপনাকে আরও করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা। তাই আয়কর আইন, ২০২৩ এবং অর্থ আইন, ২০২৪ অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২০২৫ কর বছরের রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেড করা হয়েছে।
এই সিস্টেম ব্যবহার করে করদাতারা অনলাইনে রিটার্ন তৈরি এবং দাখিল করতে পারবেন, অথবা অফলাইনে রিটার্নের প্রিন্ট নিতে পারবেন। পাশাপাশি, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। তারা তাৎক্ষণিক প্রমাণ, আয়কর পরিশোধ সনদ, টিআইএন সনদসহ অন্যান্য সুবিধা পাবেন।

নতুন সিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য টিআইএন এবং করদাতার নিজ নামের বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হবে।

এনবিআর ২০২১ সালে ই-সিস্টেম চালু করার পর থেকে বিভিন্ন কর বছরে হাজার হাজার করদাতা এই সিস্টেমের মাধ্যমে রিটার্ন দাখিল করেছেন।

ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী ৯ সেপ্টেম্বর থেকে এনবিআরের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে সহজেই রেজিস্ট্রেশন করে ২০২৪-২০২৫ কর বছরের রিটার্ন দাখিল করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট