মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই একসঙ্গে দুই পেশা: সরাইল থানার ওসির বিরুদ্ধে আইনজীবী সমিতির শোকজ

একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৩ নভেম্বর ২০২৪
একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা
দুই বছর পূর্তির আগেই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) মেম্বার এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পাওয়ায় যাত্রীদের জন্য অভূতপূর্ব অফার দিচ্ছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। যাত্রীদের জন্য একটি টিকিট কিনলে আরেকটি ফ্রিতে দেওয়ার অফার দিয়েছে তাদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ার অ্যাস্ট্রা জানায়, যাত্রীদের জন্য ২০ হাজার সিট উন্মুক্ত করে বাই-ওয়ান গেট-ওয়ান টিকিট বিক্রির ঘোষণা করা হয়েছে।

এই বিশেষ অফারের টিকিট যাত্রীরা ক্রয় করতে পারবেন এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং সেলস অফিস থেকে।

অফারটি সম্পর্কে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘এয়ার অ্যাস্ট্রা সবসময় যাত্রীদেরা ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করে, আমরা এরই মধ্যে ইন-ফ্লাইটে শিশুদের জন্য ফানবুক, ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটসহ বিভিন্ন সুবিধাদি যোগ করেছি। আর এবার এয়ার অ্যাস্ট্রার দুই বছরপূর্তী উপলক্ষ্যে আমরা ২০ হাজার সিট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে দিচ্ছি’।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট