1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
জয় বাংলা’ স্লোগান নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন - আদালত বার্তা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রমজানে অফিস সময় নির্ধারণ। আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল বিবাহ-তালাক নিবন্ধনে কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম চালুর রায় প্রকাশ রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত। নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র আমলাতন্ত্র থেকে বেরিয়ে এল রাজউক বোর্ড ড্যাপের বিধি ভঙ্গ করলে জেলসহ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা আট জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড, ২১ জানুয়ারি উদ্বোধন। সাংবাদিকদের রাজনৈতিক দল বা নেতাদের ‘পোষা কুকুর’ বলে তুলনা করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার

জয় বাংলা’ স্লোগান নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

জয় বাংলা’ স্লোগান নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ডিসেম্বর ২, ২০২৪।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রবিবার (৮ ডিসেম্বর) আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।

সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানিয়েছেন।

২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট