1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্টে। - আদালত বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন। সরকার, গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসদে তথ্যমন্ত্রী সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করা হয়ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে বাজেট ২০২৬-২৭ জমির বাজারমূল্যে দিতে হবে ‘সম্পদ কর’ বললেন ডিএমপি কমিশনার বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে এনটিআরসিএ’র ফাইল না নেয়ায় পিয়নকে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল ইংরেজি মাধ্যমের মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যুগোপযোগী করতে হবে। সর্বপেশার লোকের বিপুল উৎসহ উদ্দীপনায় উদযাপিত হলো পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্টে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্টে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩ জানুয়ারী ২০২৬

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

গত ডিসেম্বরের নির্ধারিত ছুটি কাটিয়ে রোববারই প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ছুটির কারণে রোববারই হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তার প্রথম কার্যদিবস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট