বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

অ্যাকশনে নির্বাচন কমিশন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৯৬ বার পড়া হয়েছে

  • নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৭ নভেম্বর, ২০২৩
    তফসিল ঘোষণার একদিন পরই জনসভা করে নৌকায় ভোট চেয়ে আচরণ বিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন ককিশনে প্রতিবেদন পাঠিয়েছেন রিটাংনির কর্মকর্তা।
    রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছেন।
    তানোর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় বসেন ফারুক চৌধুরী।
    ওই সভায় পাঁচন্দর ইউনিয়নের সকল সরকারি বিভিন্ন ভাতাভোগী এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বাধ্য করা হয়।
    এমনকি পাঁচন্দর ইউনিয়ন এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা দশটায় হওয়ার কথা থাকলেও তা সকাল আটটা থেকে বেলা ১১টার মধ্যে শেষ করে ওই সমাবেশে স্কুলড্রেস পরে উপস্থিত করা হয়েছিল শিক্ষার্থীদের।
    এদিন বিকেলে উপজেলার কলমা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দরগাডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠেও একই ধরনের আরেকটি সভা করেন তিনি।
    দুটি সভাতেই প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ওমর ফারুক চৌধুরী। এসব সভাতে তিনি নিজেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে উপস্থিত সকলের কাছে নৌকায় ভোট চান।
    এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন তিনি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শামীম আহমেদ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠান।
    বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার শামীম আহমেদ বলেন, তিনি ১৮ ডিসেম্বরের পূর্বে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছি।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট