1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্নই আসে না’ - আদালত বার্তা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন। সরকার, গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসদে তথ্যমন্ত্রী সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করা হয়ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে বাজেট ২০২৬-২৭ জমির বাজারমূল্যে দিতে হবে ‘সম্পদ কর’ বললেন ডিএমপি কমিশনার বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে

আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্নই আসে না’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্নই আসে না’

নিউজ ডেস্ক আদালত বার্তা :৯ জুন ২০২৩।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ক্ষমতাসীনদের মধ্যে কাঁপন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, আওয়ামী লীগ বসতে চেয়ে বোঝাতে চায়, বিএনপির সঙ্গেই তারা সবকিছু নিষ্পত্তি করবে। কিন্তু এ বলে পালানোর জায়গা পাবে? আমরা বলছি, আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্নই আসে না। কারণ আমরা তোমাদের বিদায় চাই।
শুক্রবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মান্না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতার প্রতি বিদ্বেষ কিংবা দলীয় ক্ষোভ নেই। কিন্তু অনেক হিসাবনিকাশ আছে। অনেক নির্যাতন করেছেন, গুলি করে মানুষ হত্যা করেছেন। সেগুলোর বিচার হয়নি, বিচার হতে হবে। অপরাধীদের কোনো ক্ষমা নেই।’

মান্না আরও বলেন, ‘দিন বদলাচ্ছে, সরকার বদলাবে, নতুন দিন আসবে। আওয়ামী লীগের পরাধীনতায় বন্দি বাংলাদেশ আবার স্বাধীন হবে।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের কোনো দল নেই। কিন্তু সব জায়গায় দলবাজি হয়ে গেছে।’

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট