1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আলাদাভাবে নির্বাচন করবে তৃণমূল বিএনপি’ - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

আলাদাভাবে নির্বাচন করবে তৃণমূল বিএনপি’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

‘আলাদাভাবে নির্বাচন করবে তৃণমূল বিএনপি’
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৫ ডিসেম্বর, ২০২৩
‘আলাদাভাবে নির্বাচন করবে তৃণমূল বিএনপি’
তৃণমূল বিএনপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, তৃণমূল বিএনপি আলাদাভাবেই নির্বাচন করবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের জন্মস্থান ও নির্বাচনী এলাকায় নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ এবং কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, তৃণমূল বিএনপি এই সিদ্ধান্তেই অটল থাকবে। সিদ্ধান্তের বাইরে যাবে না। সারা দেশে কমপক্ষে ২০০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচন করবে। নির্বাচন সুষ্ঠুভাবে হলে তার দল বিপুল সংখ্যক আসনে জয় লাভ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির হরতাল অবরোধ প্রসঙ্গে তৈমুর আলম খন্দকার বলেন, ২০১৪ ও ২০১৮ সালে আমার নেতৃত্বেই হরতাল অবরোধ করেছি। আমি নিজে গাড়িতে আগুন না দিয়েও মামলা খেয়েছি। আগুন সন্ত্রাস করেও বিএনপি ইতিপূর্বে যেহেতু দুইবার নির্বাচন ঠেকাতে পারেনি, জাতিসংঘের স্বীকৃতিও তারা আটকাতে পারেনি। তাই সরকারকে বিনা চ্যালেঞ্জে না ছাড়তেই তৃণমূল বিএনপি গঠন করে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আগুন সন্ত্রাস ও হরতাল অবরোধ না করে দেশের একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত ছিল বলেও মনে করেন তৈমুর আলম খন্দকার।

বিএনপির সঙ্গে তৃণমূল বিএনপির আদর্শিক কোনো গরমিল নেই, পদ্ধতিগত গরমিল আছে মন্তব্য করে তৈমুর আলম খন্দকার বলেন, সারাজীবন বিএনপির রাজনীতি করেছি। আমি বিএনপি দলকে ছাড়িনি। দল আমাকে বহিস্কার করেছে। এরপরও আমি দেড়বছর চাতক পাখির মতো অপেক্ষা করেছি। অবশেষে দেশের রাজনীতিতে পরিবর্তন আনার প্রয়োজনে তৃণমূল বিএনপি গঠন করেছি।
জনগণকে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়ে তৈমুর বলেন, ভোট সুষ্ঠু না হলে দেশে বিরাট বিপ্লব সৃষ্টি হবে। আর নির্বাচন সুষ্ঠু হলে দেশে অবস্থার পরিবর্তন হবে। তবে আওয়ামী লীগ যেহেতু বড় দল। তাই এ দলের সঙ্গে তৃণমূল বিএনপি টেক্কা দিতে চায় না, তবে ছাড়ও দেবে না। যেখানে সুযোগ পাবে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এমন মতামতও ব্যক্ত করেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
জনগণ নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ করে দিলে স্থানীয় সরকারের অধীনে দলীয় ব্যানারের নির্বাচন আইন বাতিল করবেন বলেও জানান তৈমুর।
মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারে অবস্থান করেন তিনি। এ সময় বাজারে দোকানে দোকানে ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আত্মীয়-স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্খীদের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। তবে তার সঙ্গে দলীয় নেতা-কর্মী বা সমর্থকদের কেউই ছিলেন না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট