রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল চীনা জাহাজ।

  • প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে
  1. কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ
    রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল চীনা জাহাজ।
    নিউজ ডেস্ক আদালত বার্তা :১০জুন ২০২৩।

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।
শনিবার (১০ জুন) সকালে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে।
এমভি জে হ্যায় জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড-এর খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ‌‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন আমদানি করা ২৬ হাজার ৬শ ২০ মেট্টিক টন জ্বালানি কয়লা নিয়ে চায়না পতাকাবাহী এ জাহাজটি গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরুর ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে।’
তিনি আরও জানান, ‘জাহাজটি ভেড়ার সঙ্গে সঙ্গেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহণের কাজ। খালাস করা কয়লা লাইটারেজে করে নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটির নিজস্ব গ্রাস্পের (কামড়ীকল) মাধ্যমে পরিবহণের (নৌযান/লাইটারেজ থেকে) কয়লা উত্তোলণ করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির কয়লার শেডে বা গোডাউনে।’
এজেন্ট কর্মকর্তা রিয়াজুল হক বলেন, ‘এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম. ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্টিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫ শ মেট্টিক টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট