শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হলো ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন’ ১৪২৭ ক্যামেরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৭ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হলো ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন’ ১৪২৭ ক্যামেরা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ৩০জানুয়ারি ২০২৪

নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন’ সিসি ক্যামেরা। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। আগামী মাসের মধ্যে ক্যামেরা চালু করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে ফেনী মহিপাল হাইওয়ে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি।

মো. শাহাবুদ্দিন খান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটার এলাকায় ৪৯০টি পোলের মাধ্যমে ১ হাজার ৪২৭টি ক্যামেরা বসানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এসব ক্যামেরা যেকোনো ধরনের অপরাধ শনাক্ত করতে এবং কন্ট্রোলরুমে তাৎক্ষণিক সতর্ক সংকেত পাঠাতে সক্ষম। এটি চালু হলে সুফল পাবে মহাসড়কে চলাচলরত যাত্রী ও চালকরা।

অতিরিক্ত আইজিপি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকরণের আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। মহাসড়কে চলাচল করা গাড়ি ও যাত্রীদের নিরাপত্তা ছাড়াও দুর্ঘটনা ও অপরাধ কমাতে এসব ক্যামেরা সহায়ক হবে। ক্যামেরার ফুটেজ মামলা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি জাফর উদ্দিন ও ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী।

অনুষ্ঠানে মহিপাল হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, জেলার বিভিন্ন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট