বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল: চতুর্থ দিনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল: চতুর্থ দিনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৮ অক্টোবর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি চলছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।

এর আগে, তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, “যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল, তা ছিল পরিকল্পিত। শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন।”

জুলাই আন্দোলনে ভুয়া মামলার অভিযোগে ৩৭২ জনকে অব্যাহতি, চূড়ান্ত প্রতিবেদন জমা দিল পুলিশ

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ আটকালো সুপ্রিম কোর্ট, ৯ সেপ্টেম্বর ভোট আয়োজনে আর বাধা নেই

তিনি আরও যুক্তি দেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে এই ব্যবস্থাকে পুনর্বিবেচনা করা জরুরি।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত এবং আপিলের অনুমতি দেন। এরপর এই রায়ের বিরুদ্ধে ড. বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ পাঁচজন আপিল করেন।

প্রসঙ্গত, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। সেই রায়ের বৈধতা নিয়েই বর্তমানে আপিল বিভাগের শুনানি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট