1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ফোন পেলেন যারা - আদালত বার্তা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট

নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ফোন পেলেন যারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ফোন পেলেন যারা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
জানুয়ারি ১০, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। ইতোমধ্যে ২৯৭ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এখন নতুন মন্ত্রিসভা গঠনের পালা। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য বেশ কয়েকজন নেতা ফোন পেয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, ইতোমধ্যে নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ফোন পেয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তাজুল ইসলাম, ডা. দীপু মনি, আনিসুল হক, আ ক ম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, ড. আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন, মেজর আবদুস সালাম, শাহরিয়ার আলম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ আসছে। এ ছাড়া গতবারের কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন মন্ত্রিসভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট