রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি।

নেপালকে পায়রাবন্দর ব্যবহারের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

নেপালকে পায়রাবন্দর ব্যবহারের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
সরোবর প্রতিবেদক
নিউজ ডেস্ক আদালত বার্তা : জুলাই ২৫, ২০২৩,
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের সঙ্গে বৈঠকে নবনির্মিত পায়রাবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ খাদ্যব্যবস্থা সম্মেলনের একফাঁকে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে নবনির্মিত বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে দুই দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। সম্মেলনটিতে যোগ দিতে দুই নেতাই রোমে অবস্থান করছেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে পায়রাবন্দর ব্যবহারের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মোমেন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে নেপালের জন্য চালনা (মোংলা) ও চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছে। নেপাল নবনির্মিত পায়রাবন্দরও ব্যবহার করতে পারবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ অঞ্চলে যোগাযোগ বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলছে।

পুষ্পকমল দহল বলেন, বিপুলসংখ্যক নেপালি শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন নেপালের প্রধানমন্ত্রী। তাকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘আপনি আমাদের অঞ্চলের নেতা।’ তিনি বলেন, নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সঙ্গে প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ–বাণিজ্য শুরু হওয়ার পর বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে জলবিদ্যুৎ আমদানির পদক্ষেপ নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট