1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা,

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১৫ জানুয়ারি ২০২৩।

বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় নামের এক ব্যক্তির পক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে রিটকারী পক্ষের আইনজীবী ইয়ারুল ইসলাম জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ জুন দেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য এ সেতু খুলে দেয়া হয়। তবে সেতুটি উদ্বোধেনের পরপর মোটরসাইকেল চলাচল করে। এ সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে।
পরবর্তীতে এক সরকারি ঘোষণা জারি করে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। ২৬ জুন জারি করা ওই তথ্য বিবরণীতে বলা হয়, আগামী ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সে থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট