1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পল্লবীতে শিশু গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ - আদালত বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বললেন ডিএমপি কমিশনার বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে এনটিআরসিএ’র ফাইল না নেয়ায় পিয়নকে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল ইংরেজি মাধ্যমের মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যুগোপযোগী করতে হবে। সর্বপেশার লোকের বিপুল উৎসহ উদ্দীপনায় উদযাপিত হলো পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন

পল্লবীতে শিশু গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৯৮০ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ১৩ বছর বয়সী এক কন্যাশিশু গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) ভোরে মিরপুর পল্লবী কালশী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুর বাড়ি নোয়াখালীতে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গত দুইদিন আগে রাজধানীর কালসীতে ওই শিশু তার বাবার কাছে বেড়াতে আসে। শনিবার (১০ অক্টোবর) রাতে সে রাগ করে বাসার বাহিরে গিয়ে রাস্তায় বসে কান্না করতে থাকে।

একপর্যায়ে আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয় নামে চারজন যুবক ওই শিশুটি বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কালশী কবরস্থান এলাকার একটি মেসে নিয়ে তাকে গণধর্ষণ করেন। সকাল ৭টার দিকে ধর্ষণের শিকার ওই শিশু নিজেই পল্লবী থানায় এসে বিষয়টি জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করে। এ ঘটনায় মামলা হলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

ধর্ষণের শিকার ওই শিশুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি ওয়াজেদ আলী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট