1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
প্রতিরক্ষা সংলাপ: ২ চুক্তি দ্রুত করতে চায় যুক্তরাষ্ট্র - আদালত বার্তা
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

প্রতিরক্ষা সংলাপ: ২ চুক্তি দ্রুত করতে চায় যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

প্রতিরক্ষা সংলাপ: ২ চুক্তি দ্রুত করতে চায় যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৩ আগস্ট ২০২৩,

প্রতিরক্ষা সংলাপ: ২ চুক্তি দ্রুত করতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরালো করতে চায়। এমন বিষয়ে কথা বলতে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে যে ব্যবস্থা চালু আছে, বার্ষিক প্রতিরক্ষা সংলাপ তার একটি। চলতি বছরের প্রতিরক্ষা সংলাপ আজ বুধবার ঢাকায় শুরু হচ্ছে। চলবে দুই দিন।

সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষাবিষয়ক দুটি চুক্তি সই করতে চায়। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক তৎপরতায় এটা স্পষ্ট, দেশটি হয়তো চুক্তি দুটি সই করতে এবারও তাগিদ দেবে। এর বাইরে আছে বৈশ্বিক নিরাপত্তা, শান্তিরক্ষা, জঙ্গিবাদ দমনসহ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে কৌশলগত ও নিয়মিত সহযোগিতার বিভিন্ন দিক। এ বিষয়গুলোর বিভিন্ন দিক এবারের বৈঠকে আলোচনায় আসবে।

প্রতিরক্ষা সংলাপ প্রসঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অভিন্ন। এ-সম্পর্কিত বিষয়ে কথা বলতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ ও যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ২৩ ও ২৪ আগস্ট বৈঠক করবে।

ব্রায়ান শিলার জানান, দুই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বৈঠকে অংশ নেবেন। তাঁরা সামরিক শিক্ষা, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা অনুশীলন, আসন্ন সামরিক মহড়াসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ নিজের বাণিজ্যিক সুবিধাগুলো নিশ্চিত রেখে কীভাবে যুক্ত হতে পারে, সে বিষয় তোলা হবে সরকারের পক্ষ থেকে, এমনটাই জানালেন কর্মকর্তারা।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি ঢাকায় একাধিক অনুষ্ঠানে বলেছেন, তাঁর দেশ বাংলাদেশকে বিভিন্ন কৌশলগত অস্ত্রসম্ভার দিতে চায়। জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) ও আকসা (দি অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) চুক্তি দুটি সই ছাড়া তা সম্ভব হয়ে উঠবে না।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, সরকার দেশের আর্থিক সামর্থ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত মানের প্রতিরক্ষা সরঞ্জাম পেতে চায়। তবে কৌশলগত সব দিক বিবেচনায় রেখে সরকার সময়মতো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এবারের প্রতিরক্ষা সংলাপ একই ধরনের দশম বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান। যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভারত-মহাসাগরীয় কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট