মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক আদালত : ১৩ আগস্ট ২০২৩
ঢাকা সফররত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান এড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
ঢাকা সফররত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান এড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্ষমতাকাঠামোর অনেকে মনে করে, বাংলাদেশ চীনের খপ্পরে পড়ে গেছে। এ ধারণার বিষয়টি বাংলাদেশ সফররত দেশটির দুই কংগ্রেসম্যান আজ রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে তুলেছেন। ঢাকা সফররত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান এড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, তাঁকে কংগ্রেসম্যানরা বলেছেন, আপনারা চীনের ভেতরে চলে যাচ্ছেন। দুই কংগ্রেসম্যান বিভিন্ন মানুষের কাছে শুনেছেন, বাংলাদেশ ‘চীনের খপ্পরে’ পড়ে গেছে। আর এটি একটি ভয়ংকর জায়গা, যেখানে অশান্তি চলছে। পুলিশ যখন-তখন লোক ধরে ফেলছে ও মেরে ফেলছে।

মোমেন বলেন, তিনি কংগ্রেসম্যানদের জানিয়েছেন, বাংলাদেশ চীনের ভেতরে যাচ্ছে না। এখানকার ঋণের মাত্র এক শতাংশের মতো চীন থেকে নেওয়া, যা কোনো বড় বিষয় নয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের আয়োজনের জন্য বিরোধী দল যে দাবি জানিয়ে আসছে, সে প্রসঙ্গটিও কংগ্রেসম্যানেরা আলোচনায় আনেন।

মন্ত্রী বলেন, কংগ্রেসম্যানেরা জানতে চেয়েছেন, এখানে বিরোধী দলের সঙ্গে সমঝোতার পথ আছে কিনা। জবাবে তাঁদের বলা হয়েছে, বিরোধী দল বলছে সরকারের পতন হবে। এরপর তারা নির্বাচন করবে। এ অবস্থায় সরকারের সমঝোতার কোনো সুযোগ নেই।

চার দিনের সফরে দুই কংগ্রেসম্যান গতকাল শনিবার রাতে ঢাকা পৌঁছান। আজ তাঁরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক করেছেন। আগামীকাল সোমবার তাঁদের কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির দেখতে যাওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট