রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

বান্দরবানে হামলা চালানোর কারণ নিয়ে কুকি-চিনের বিবৃতি

  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

বান্দরবানে হামলা চালানোর কারণ নিয়ে কুকি-চিনের বিবৃতি

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ০৫ এপ্রিল ২০২৪
দেশের তিন পার্বত্য জেলায় আতঙ্কের নাম কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। সম্প্রতি বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের তিনটি ব্রাঞ্চে নজিরবিহীন ডাকাতির ঘটনা ঘটায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। এরপর থেকেই কেএনএফকে নিয়ে পাহাড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে। তবে প্রথমবার মুখ খুললো বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বিবৃতিতে ব্যাংক ও থানায় হামলা চালানোর কারণ জানিয়েছে তারা
কেএনএফের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, দু’পক্ষের মধ্যে প্রথম মুখোমুখি সংলাপের বৈঠকে স্বাক্ষরিত শর্ত অনুযায়ী কাজ করেনি সরকার।

সংগঠনটির অভিযোগ, বন্দিদের (যারা কেএনএফের সদস্য নয় এবং নিরীহ গ্রামবাসী) এক মাসের মধ্যে পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু চার-পাঁচ মাস পরেও তাদের মুক্তি দেওয়া হয়নি। কেবল আর্মি ক্যাম্প থেকে বন্দি মেয়েটিকে (জেলে থাকা অবস্থায় যার গর্ভপাত হয়েছিল) মুক্তি দেওয়া হয়েছে।

যে ক্যাম্পগুলো সরিয়ে নেওয়ার কথা ছিল, সেগুলো সরানো হয়নি। বরং সেখানে ক্যাম্প ও চেকপোস্ট বসিয়ে নিরীহ মানুষকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে।
রুমা সেনানিবাসের অধীন সানসাং পাড়া ক্যাম্পে দুই নিরীহ লোক নিখোঁজ হওয়ার ঘটনায় দ্বিতীয় শান্তি আলোচনাতেও সরকারি প্রতিনিধি ও শান্তি কমিটি কোনো উত্তর দিতে ব্যর্থ হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট