1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বিচার বিভাগের কাজের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে'-প্রধান বিচারপতি - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

বিচার বিভাগের কাজের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে’–প্রধান বিচারপতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

জাতীয়
‘বিচার বিভাগের কাজের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে’–প্রধান বিচারপতি।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১২ অক্টোবর২০২৪
বিচার বিভাগের কাজের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতা, নিরেপক্ষতা বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত দানবীয় রনদা প্রসাদ সাহার বাড়ীর ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এই পরিবারের সাথে আমাদের অনেক পুরোনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সাথে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য।

এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে রনদা সাহার বাড়ীর পূজামণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সাথে সৌজন্যে স্বাক্ষাত করেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট