শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক

ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত : পাটমন্ত্রী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত : পাটমন্ত্রী।
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৪ মে ২০২৪
ভারত ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (১৪ মে) সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসা ব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে। ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণব ভার্মা।

নানক বলেন, আমাদের পাট খাতে আরও বেশি সহযোগিতা চেয়েছি ভারতের কাছে। ৭০ থেকে ৭৫ ভাগ পাটের বীজ ভারত থেকে আমদানি করি আমরা। মানসম্মত পাটবীজ দিতে বলেছি।
ভারতীয় ভিসার চাপ অনেক বেশি থাকে উল্লেখ করে নানক বলেন, কখনো কখনো সেটা ওভারলোড হয়ে যায়। ওভারলোড কমাতে হলে কমপক্ষে ২ বছর লাগবে।

এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচনের আগে ডোনাল্ড লু’র সফরে অনেকে ভেবেছিলেন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আমার মনে হয়, লু’র এবারের সফর বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সব সময়ই ভালো ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট