1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। - আদালত বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন। সরকার, গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসদে তথ্যমন্ত্রী সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করা হয়ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে বাজেট ২০২৬-২৭ জমির বাজারমূল্যে দিতে হবে ‘সম্পদ কর’ বললেন ডিএমপি কমিশনার বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে এনটিআরসিএ’র ফাইল না নেয়ায় পিয়নকে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল ইংরেজি মাধ্যমের মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যুগোপযোগী করতে হবে। সর্বপেশার লোকের বিপুল উৎসহ উদ্দীপনায় উদযাপিত হলো পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে


ডেস্ক নিউজ আদালত বার্তা :৮জুন ২০২৩।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়
নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য ও জলবায়ু ইস্যুতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন
বুধবার (৭ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মুখপাত্র বেদান্ত প্যাটেল।
সন্ত্রাসবাদ যখন সারা বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে, তখন এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে বেশ সফলতা দেখিয়ে চলেছে বাংলাদেশ। সবশেষ বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলা সূচকেও দুই ধাপ এগিয়ে ১৬৩ দেশের মধ্যে ৪৩তম স্থানে এখন ঢাকা।
বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের ধারাবাহিক সফলতা তুলে ধরে, বাইডেন প্রশাসনের অবস্থান জানতে চান এক সাংবাদিক। এ সময় মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র।
বেদান্ত প্যাটেল বলেন, ‘গত বছর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি আমরা। এ বছর আমরা সেই সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সামনে এগিয়ে নিতে চাই।’
তিনি আরও বলেন, ‘এ বছর অর্থাৎ ২০২৩ সালে আমরা সেই সম্পর্ককে আরও গভীর করার অপেক্ষায় রয়েছি এবং এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আমরা সেই সহযোগিতাকে আরও মজবুত করতে চাই। এর মধ্যে একটি অবশ্যই বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা প্রসঙ্গে সহযোগিতার সুযোগ।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, জলবায়ু ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি, অবশ্যই জলবায়ু সমস্যা, বাণিজ্য সমস্যা এবং এর মতো আরও অনেক বিষয়ে আমাদের সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা রয়েছে।’
বিশ্বের যেকোনো অঞ্চলে সন্ত্রাস মোকাবিলাকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে বলেও জানান বেদান্ত প্যাটেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট