শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা

শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৫১১ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১৯ জানুয়ারি ২০২৪।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা এক অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে অ্যান্তোনিও গুতেরেস লিখেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারত্বকে গভীরভাবে মূল্যায়ন করে সংস্থাটি।

অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর পুনর্গঠনসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রচেষ্টায় আমি আপনার সমর্থনের উপর নির্ভর করতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট