1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সংসদ অধিবেশন বসছে আজ, কাল বাজেট পেশ - আদালত বার্তা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন।

সংসদ অধিবেশন বসছে আজ, কাল বাজেট পেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

সংসদ অধিবেশন বসছে আজ, কাল বাজেট পেশ

ডেস্ক নিউজ আদালত বার্তা :৩১ মে ২০২৩।

একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। বিকাল ৫টায় শুরু হবে অধিবেশন। এ অধিবেশনেই আগামীকাল বৃহস্পতিবার আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ মে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।
সংসদ অধিবেশন শুরুর আগে বুধবার বিকাল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার ঘণ্টা, পাসের দিনক্ষণসহ সংসদের মেয়াদ ঠিক করা হবে।
সংসদ অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি করা হবে। এর আগে সভাপতিম-লী মনোনয়ন করা হবে এবং প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হবে। চলতি সংসদের কোনো এমপি মারা গেলে সংসদে উত্থাপন করা শোক দিবসের ওপর আলোচনা হয়। পরে শোকপ্রস্তাব গ্রহণ এবং দোয়া মোনাজাত শেষে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়। গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান।
আজকে বৈঠকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বৃহস্পতিবার জাতীয় বাজেট পেশ করবেন। আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। প্রতি বছর বাজেট অর্থবছরের শেষ কার্যদিবস ৩০ জুন বা তার আগের দিন (২৯ জুন) পাস হলেও এবার কোরবানির ঈদের কারণে কিছুটা আগেভাগে পাস করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট