বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

সরকারি প্রটোকলে বড় পরিবর্তন: উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

সরকারি প্রটোকলে বড় পরিবর্তন: উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল

প্রকাশিত: ২১:২৩, ১০ জুলাই ২০২৫; আপডেট: ২

সরকারি প্রটোকলে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের বিতর্কিত ও অস্বাভাবিক বিধান বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধনের যে নির্দেশনা ছিল, তার ধারাবাহিকতায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও একই সম্বোধন চালু ছিল। এই নির্দেশনা এবার আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

পরিষদের সদস্যরা জানিয়েছেন, সরকারি প্রটোকলে মর্যাদাভিত্তিক, লিঙ্গ-নিরপেক্ষ সম্বোধন নিশ্চিত করতে হবে। তাঁরা মনে করেন, ‘স্যার’ সম্বোধনের মতো বিভ্রান্তিকর রীতির আর কোনো স্থান প্রশাসনে থাকবে না।

সভায় সিদ্ধান্ত হয়, মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য সম্ভাষণবিধি ও প্রটোকল নির্দেশনা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্বে থাকবেন জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তারা আগামী এক মাসের মধ্যে প্রটোকলবিধি বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধন ও সুপারিশ উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের কাছে।

উল্লেখ্য, প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এক নির্দেশনার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধনের বাধ্যবাধকতা ছিল। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও একই সম্বোধন চালু হয়, যা প্রশাসনিক বাস্তবতায় নানা প্রশ্নের জন্ম দেয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট