রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

২০২৫ সাল নতুন বছর সকলের মনেই একটা প্রশ্ন, বছরটা কেমন কাটবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

২০২৫ সাল নতুন বছর সকলের মনেই একটা প্রশ্ন, বছরটা কেমন কাটবে।

নিউজ ডেস্ক আদালত : ৩১ ডিসেম্বর ২০২৪
দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছরের সূচনা হবে। রাশিফল অনুযায়ী ২০২৫ সাল বেশ কিছু মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনবে।

রাশি অনুযায়ী কিছু মানুষের বছরটি খুব ভালো কাটবে। তেমনই কয়েক জনের একটু খারাপ কাটার আশঙ্কা রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে আটটি রাশির জন্য ২০২৫ সাল খুবই শুভ হতে চলেছে। জানুন এদের সম্পর্কে।

নতুন বছর আসার আগে প্রায় সকলের মনেই একটা প্রশ্ন জাগে, বছরটা কেমন কাটবে। পুরনো বছরে যে স্বপ্নগুলো পূরণ হয়নি বা যে সকল ইচ্ছা অসম্পূর্ণ রয়ে গেছে, তা এই নতুন বছরে পূরণ হবে কি না সেটি নিয়েও সবার মনে প্রশ্ন থাকে। নতুন বছর সকলেরই শুভ কাটুক এই কামনা রইল। কিন্তু নতুন বছরে সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে।

২০২৫ সাল কোন কোন রাশির মানুষের ভালো কাটবে?

বৃষ: ২০২৫ সাল বৃষ রাশির জাতক-জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে। দাম্পত্য সুখ থেকে শুরু করে আর্থিক উন্নতি, এই বছরে বৃষ রাশির জন্য সবই ভালো থাকবে। চাকরির স্থানেও সুনাম অর্জন করতে পারবেন।

মিথুন: নতুন বছর মিথুন রাশির জন্য খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। অর্থ নিয়ে সমস্যা কেটে যাবে। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন।

কন্যা: কন্যা রাশিদের জন্যও খুব ভালো প্রভাব ফেলতে চলেছে নতুন বছর। সব কাজ থেকে বাধা সরে যাবে। অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন। এই বছর দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে।

তুলা: ২০২৫ সাল তুলা রাশির জন্য খুব শুভ হতে চলেছে। সকল কাজে বাধা কাটিয়ে সফলতা আসবে। প্রেম এবং বৈবাহিক জীবন সুখের হতে চলেছে। আর্থিক দিক দিয়ে উন্নতি হবে নজরে পড়ার মতো।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জন্যও ২০২৫ সাল শুভ। মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। পারিবারিক দিক যথেষ্ট ভালো থাকবে। চাকরি ক্ষেত্রেও চাপ অনেকাংশে কমবে। সন্তানদের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর: ২০২৫ সাল মকর রাশির জাতক-জাতিকাদের বেশ ভাল কাটবে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে পারিবারিক দিকও আনন্দের হবে। নতুন কিছু কেনার কথা ভাবতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির জন্য নতুন বছর বেশ শুভ ফলদায়ী হবে। কর্মজীবনে উন্নতি আসবে। আর্থিক বিপর্যয় কেটে যাবে। পারিবারিক দিকে শান্তি বজায় থাকবে। ভালো বন্ধুদের সঙ্গ লাভ হবে।

মীন: ২০২৫ সাল মীন রাশির লোকেদের জন্য খুব ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা থাকলে কেটে যাবে। অর্থের দিকও যথেষ্ট ভাল থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে। সাংসারিক শান্তি বজায় থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট