বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: ৫ আগস্টের আলোচিত ভিডিও, নিখোঁজের পর তুরাগে মৃত্যু—রহস্য ঘনীভূত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন: আইনি অধিকার ও আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগ ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন: দৈনিক সাড়ে তিন হাজার পর্যটকের সীমা ও পরিবেশবিধির কড়া নজরদারি। কণ্ঠশীলনের ‘শ্রুতি সমাহার’: এক মঞ্চে চার প্রযোজনার নান্দনিক পরিবেশনা আইনজীবীর সিল জালিয়াতি করে ভুয়া দলিল: ফেঁসে যাচ্ছেন আসল আইনজীবীরা, ঢাকা বার থেকে টাউট আটক। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে এনএসআই প্রধানের হঠাৎ দিল্লি সফর: প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায়, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতীয় রূপান্তর ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ: নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সামাজিক সংহতির প্রাসঙ্গিকতা কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: রিমান্ড ও ১৬৪ ধারায় জবানবন্দির আবেদনসহ ৩ আসামি আদালতে সোপর্দ সনদ সমর্পণ না করে অন্য পেশা ও বাণিজ্যে যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করতে হবে

  • প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০৬৪ বার পড়া হয়েছে

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করতে হবে
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক আদালত বার্তাঃ২০ নভেম্বর ২০২২।

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করার নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে গত সাপ্তাহে এ নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে দেশের সকল অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্ধারিত নির্দেশনা ও ব্যবহার বিধি অনুসরণ করতে বলা হয়েছে।


ব্যবহার বিধিতে উল্লেখিত ওয়েবসাইটে আদালতের আদেশ ও রায় প্রকাশের ক্ষেত্রে মামলার সকল পক্ষ অথবা মামলার কোনো ভিকটিম/ভুক্তভোগীর (নারী, শিশু বা অপরাধের শিকার ব্যক্তির) ব্যক্তিগত সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার্থে দেশের প্রচলিত আইন অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এছাড়াও সুপ্রিম কোর্ট থেকে জারিক অরা ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুসরণীয় নির্দেশনা’ অনুসরণ করতে হবে। তবে ওয়েবসাইটে প্রকাশিত অধস্তন আদালতের রায় বা আদেশের অনুলিপি সইমোহরী/জাবেদা নকলের (certified copy) বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে দ্রুততম সময়ে, স্বল্প খরচে বিচার সেবা প্রদানের লক্ষ্যে (বিচার সংক্রান্ত) তথ্য প্রবাহ ও বিচার-প্রক্রিয়ায় সহজ অভিগম্যতা নিশ্চিতকরণসহ ‘টেকসই বিচার’ প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি ওয়েবসাইট (http://decision.bdcourts.gov.bd) প্রস্তুত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েব-ভিত্তিক এই উদ্ভাবনের মাধ্যমে অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করার ব্যবস্থা রয়েছে।

অধস্তন আদালতের আদেশ ও রায়ের অনুলিপি অনলাইনে প্রকাশিত হলে বিচারকার্যে ও বিচার সংশ্লিষ্ট সকলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণের সাথে সাথে আদালতের রায় ও আদেশের আইনানুগ যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।


বিশেষ করে এই উদ্যোগ বিচার সেবা প্রাপ্তিতে ব্যয় ও দুর্ভোগ হ্রাস করে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় ন্যায়বিচারের সুফল দ্রুত পৌঁছে দিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট