1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আইনি চ্যালেঞ্জের মুখে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া, হাইকোর্টের রুল জারি - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

আইনি চ্যালেঞ্জের মুখে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া, হাইকোর্টের রুল জারি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

আইনি চ্যালেঞ্জের মুখে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া, হাইকোর্টের রুল জারি

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৪ সেপ্টেম্বর ২০২৫।

 ব্যাংক একীভূতকরণে ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ-২০২৫’-এ কিছু নির্দিষ্ট বিধান কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। এই রুলের ফলে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার আইনি ভিত্তি চ্যালেঞ্জের মুখে পড়ল।

বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি এসকে তাসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (০৪ সেপ্টেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।

 

 

ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের কয়েকজন সাধারণ শেয়ারহোল্ডারের পক্ষ থেকে এই রিট আবেদনটি করা হয়েছিল।

 

আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার আরশাদুর রউফ।

 

ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান জানান, রিট আবেদনে ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ-২০২৫’-এর ২৮(৬), ২৮(৭) এবং ১৬(এম) ধারাসহ ৩০, ৩১, ৩৩, ৩৪, ৩৬, ৪৮, ৪৯, ৫০ এবং ৫১ ধারাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটে বলা হয়েছে, অধ্যাদেশের এই বিধানগুলো সংবিধানের ২৭, ৩১, ৪০ এবং ৪২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, এবং তাই এর কোনো আইনি কার্যকারিতা নেই। এই রুলের জবাব দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট