শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

আজ ঐতিহাসিক পলাশীর যুদ্ধের ২৬৮ বছর.

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

আজ ঐতিহাসিক পলাশীর যুদ্ধের ২৬৮ বছর।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ ২৩ জুন ২০২৫।

মীর জাফরেরা ফিরে আসে বারে বার… আজ ঐতিহাসিক পলাশী দিবস…
আজ ঐতিহাসিক পলাশীর যুদ্ধের ২৬৮ বছর….

পলাশীর যুদ্ধের কথা বললেই আমাদের সবার মানসপটে প্রথমেই ভেসে আসে এক বিশ্বাসঘাতকতার কাহিনি এক বিশ্বাসঘাতকতার যুদ্ধ কথা। দিনটি ছিল ১৭৫৭ সালের ২৩ জুন মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত এই যুদ্ধে, নবাবের প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে নবাব পরাজিত হন এবং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা হয়।

মীর জাফরের বিশ্বাসঘাতকতা শুধু সিরাজউদ্দৌলার পতনই ঘটায়নি বরং পুরো ভারতবর্ষকে ব্রিটিশদের দাসত্বে এনে ফেলেছিল। ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার লোভের জন্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার পরিণাম কী হতে পারে, তা পলাশীর যুদ্ধ আমাদের শিখিয়েছে। বর্তমান সমাজেও আমরা দেখি, ব্যক্তিগত লাভের জন্য অনেকেই দেশ ও সমাজের স্বার্থ ত্যাগ করে নিজের স্বার্থ চরিতার্থের জন্য বিশ্বাসঘাতকতা করে। এ ধরনের আচরণ ও আচরণকারী সমাজের ক্ষতি করে ও অমঙ্গল বয়ে আনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট