বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি?

আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যানের দণ্ড!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে

আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যানের দণ্ড!

ডেস্ক নিউজ আদালত বার্তা : ১ জুন, ২০২৩
সিরাজগঞ্জের কাজিপুর পারিবারিক আদালতে এক মামলায় ভুয়া জন্ম সনদ দাখিলের সূত্র ধরে বগুড়ার ধুনট উপজেলার ১০ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলামকে তলব করেন আদালত। কিন্তু বারবার সময় দেয়া সত্ত্বেও তিনি আদালতে হাজির হননি।
এর প্রেক্ষিতে আদালতে উপস্থিত হয়ে উক্ত ভুয়া সনদ বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় তার বিরুদ্ধে কেন আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে আদালত আরেক দফা কারণ দর্শানোর নির্দেশ দেন।
স্বশরীরে হাজির হয়ে কারণ না দর্শানোর জন্য আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলামকে ১০ টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে ১ দিনের কারাদণ্ড দেন সংশ্লিষ্ট আদালতের জজ ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো: লোকমান হাকিম।
বেঞ্চ সহকারী সাব্বির হোসেনের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত চেয়ারম্যান সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ভুয়া সনদ দেয়ার অভিযোগে ফৌজদারি মামলা দায়েরসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাদীপক্ষের আইনজীবী আবেদন করেন।
পরে আদালত ফৌজদারি মামলা দায়েরের আবেদন নাকচ করেন এবং অভিযুক্ত চেয়ারম্যানকে সংশ্লিষ্ট পারিবারিক আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দণ্ড দিয়েছেন। এছাড়া আদেশের কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ অন্যান্য স্থানীয় কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান বেঞ্চ সহকারী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট